Rajkumar Hirani: স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক কে ছিলেন জানেন? তাঁকে নিয়েই বায়োপিক বানাবেন রাজকুমার হিরানি
বলিউড চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani) তাঁর আসন্ন ছবি ‘ডাঙ্কি’র (Dunki) শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন। শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে প্রথমবার কাজ করছেন বলিউডের অন্যতম সফল পরিচালক রাজু হিরানি। তবে ‘ডাঙ্কি’র শুটিং চলাকালীনই পরিচালক তাঁর পরবর্তী ছবির কাহিনী ভেবে ফেলেছেন। বলিউডের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি অধিনায়ক লালা অমরনাথের (Lala Amarnath) বায়োপিক তৈরির ভাবনাচিন্তা করছেন বলি পরিচালক।। স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক ছিলেন লালা অমরনাথ। (Independent India's First Cricket Captain Lala Amarnath)। তাঁর জীবনীকেই দর্শকদের সামনে তুলে ধরতে চাইছেন রাজকুমার হিরানি। ‘সঞ্জু’র (Sanju) পর এটি তাঁর দ্বিতীয় বায়োপিক হতে চলেছে।
আরও পড়ুনঃ কমেডি, অভিনয়ের পর এবার গায়কের ভূমিকায় কপিল
আবারও বায়োপিক পরিচালনার দায়িত্বে রাহকুমার হিরানিঃ
EXCLUSIVE!! #RajkumarHirani locks in his next after #Dunki; to direct the biopic of Independent India's first cricket captain #LalaAmarnath... @FarOutAkhtar's Excel Entertainment to produce! https://t.co/8cxaQyqPsh
— Rahul Raut (@Rahulrautwrites) February 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

