Priyanka Chopra and Nick Jonas dinner outing in New York: নিউ ইয়র্ক ভ্রমণে গিয়ে একসঙ্গে নৈশভোজ নিক-প্রিয়াঙ্কার, ফোনে ডুবে একরত্তি মালতী
বেড়াতে গিয়ে নিক-প্রিয়াঙ্কা একসঙ্গে ডিনার করতে এসে চুপিচুপি ক্যামেরাবন্দি হয়েছে। সেই ছবিই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। মা-বাবার সঙ্গে ডিনার টেবিলে যোগ দিয়েছে খুদে মালতীও।
সদ্যই নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং স্বামী তথা মার্কিন পপ তারকা নিক জোনাস (Nick Jonas)। একরত্তি মেয়ে মালতী মেরি জোনাসের সঙ্গে স্বামী-স্ত্রী বেরিয়ে এসেছেন নিউ ইয়র্ক। তারকা দম্পতির ভ্রমণের কিছু ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বেড়াতে গিয়ে নিক-প্রিয়াঙ্কা একসঙ্গে ডিনার করতে এসে চুপিচুপি ক্যামেরাবন্দি হয়েছে। সেই ছবিই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। মা-বাবার সঙ্গে ডিনার টেবিলে যোগ দিয়েছে খুদে মালতীও। তবে তার চোখ খাবারে নয়, বরং মোবাইল ফোনে। মেয়েকে গালে তুলে খাওয়ে দিচ্ছেন বাবা। আর মেয়ে ডুবেছে ফোনের মধ্যে। কার্টুন দেখতে ব্যস্ত সে।
নিউ ইয়র্কে নিক-প্রিয়াঙ্কার ডিনার ডেটঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 07, 2025 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

