Preity Zinta - Priyanka Chopra Dance Video: লস এঞ্জেলসে কনসার্টে একসঙ্গে নাচলেন প্রীতি জিনটা, প্রিয়াঙ্কা চোপড়া, দেখুন
লস এঞ্জেলসে জোনাস ব্রাদার্সদের কনসার্টে হাজির হন প্রীতি। আর সেখানেই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর দেখা হলে দুজনে একসঙ্গে নেচে ওঠেন। প্রীতি জিন্টার সোশ্যাল হ্যান্ডেলের তরফে সেই ভিডিয়ো শেয়ার করা হয়।
জোনাস ব্রাদার্সদের কনসার্টে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা মিলল প্রীতি জিন্টার। লস এঞ্জেলসে জোনাস ব্রাদার্সদের কনসার্টে হাজির হন প্রীতি। আর সেখানেই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর দেখা হলে দুজনে একসঙ্গে নেচে ওঠেন। প্রীতি জিন্টার সোশ্যাল হ্যান্ডেলের তরফে সেই ভিডিয়ো শেয়ার করা হয়। সম্প্রতি খবর মেলে, প্রিয়াঙ্কা চোপড়ার দেওর জো জোনাসের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে গেম অফ থ্রোনস খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের। দ্বিতীয়বার মা হওয়ার পর সোফি টার্নারের প্রতি অসংবেদনশীল ছিল জো। দ্বিতীয়বার মা হওয়ার পর শারীরিক সমস্যা দেখা দিলেও, সোফিকে জোনাস ব্রাদার্সদের কনসার্টে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে দুজনের মধ্যে মত বিরোধ দেখা দিলে, সোফি টার্নার এবং জো জোনাস পৃথক হওয়ার সিদ্ধান্ত নেন বলে খবর।
View this post on Instagram
পাশাপাশি জো জোনাস এবং সোফি টার্নারের জীবনধারনে বিস্তর ফারাক থাকায়, দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বেলও খবর মেলে। যদিও বিষয়টি নিয়ে জো নাস কিংবা সোফি টার্নারের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
#PreityZinta attended the #JonasBrothers' concert.@realpreityzinta @jonasbrothers #PriyankaChopra @priyankachopra pic.twitter.com/yhWuX0syLV
— Preity Zinta FC Peru (@PreityZintaPeru) September 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 11, 2023 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

