Gehana Vasisth: পর্নোগ্রাফি মামলায় ফের ফাঁপরে অভিনেত্রী গহনা বশিষ্ঠ

Gehana Vasisth: পর্নোগ্রাফি মামলায় ফের ফাঁপরে অভিনেত্রী গহনা বশিষ্ঠ
Gehana Vasisth (Photo Credit: Gehana Vasisth/Instagram

পর্নোগ্রাফি মামলায় (Pornography case) অভিনেত্রী গহনা বশিষ্ঠের (Gehana Vasisth) আগাম জামিনের আবেদন নাকচ করল বম্বে হাইকোর্ট। গহনার অন্তর্বতী জামিনের আবেদন নিয়ে তাঁর আইনজীবী এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বলে খবর। প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গহনা বশিষ্ঠকে গ্রেফতার করা হয় পর্নোগ্রাফি মামলায়। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে গ্রেফতার করা হয় এই টেলি অভিনেত্রীকে। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তবে পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির পর ফের গহনার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।

আরও পড়ুন: Sidharth Shukla: সিদ্ধার্থকে নিয়ে ট্যুইট শেহনাজের পরিবারের, আবেগে ভাসলেন অনুরাগীরা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 07, 2021 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).