Delhi AQI: দূষণে 'কুছ পরোয়া নেহি', স্বামী রাঘবের সঙ্গে দিল্লির বিজয় চকে সাইক্লিংয়ে মেতে পরিণীতি, দেখুন
মঙ্গলবার সকালে দিল্লির বিভিন্ন প্রান্তে বাতাসের গুণগত মানের সূচক (AQI) ৫০০ ছুঁয়ে ফেলেছে। দূষণের চাদরে এক প্রকার যেন অদৃশ্য রাজধানী শহর।
এই মুহূর্তে শ্বশুরবাড়ি দিল্লিতে রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। স্বামী তথা আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে শীতের শুরুতে ঠাণ্ডার আমেজ উপভোগ করছেন বলি সুন্দরী। জাতীয় রাজধানী দিল্লির বাতাসে দূষণ দিনে দিনে মাত্রা ছাড়াচ্ছে। মঙ্গলবার সকালে দিল্লির বিভিন্ন প্রান্তে বাতাসের গুণগত মানের সূচক (AQI) ৫০০ ছুঁয়ে ফেলেছে। দূষণের চাদরে এক প্রকার যেন অদৃশ্য রাজধানী শহর। এমন লাগামছাড়া দূষণের মধ্যেই এদিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন রাঘব এবং পরিণীতি। দিল্লির বিজয় চকে খোশমেজাজে সাইকেল চালানোর সময়ে দূর থেকে ক্যামেরাবন্দি হন রাঘব-পরিণীতি।
দিল্লির দূষণকে উপেক্ষা করেই সাইক্লিং রাঘব-পরিণীতির, দেখুন...
#ParineetiChopra and #RaghavChadha took to the streets of Delhi on bicycles amid severe AQI. The couple went cycling at Vijay Chowk this morning amid deteriorating air quality across NCR.
📷: #pallavpaliwal@ParineetiChopra#ParineetiChopra #raghavchadha #parineeti #AQI pic.twitter.com/S2X98mShyW
— HT City (@htcity) November 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 19, 2024 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

