Panchayat Season 4: সচিবালয়, জলের ট্যাঙ্কি আর চার কাপ চা, শুরু হল পঞ্চায়েত সিজিন ৪-এর শুটিং

তৃতীয় সিজিনের পর এবার শুরু হল পঞ্চায়েতের চতুর্থ সিজিনের শুটিং। মঙ্গলবার, ২৯ অক্টোবর ধনতেরাসের দিন প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ার তরফে পঞ্চায়ের সিজিন ৪-এর শুটিং পর্বের কিছু ছবি শেয়ার করা হয়েছে।

Panchayat Season 4: সচিবালয়, জলের ট্যাঙ্কি আর চার কাপ চা, শুরু হল পঞ্চায়েত সিজিন ৪-এর শুটিং
Panchayat Season 4 shooting begins (Photo Credits: Instagram)

ওয়েব সিরিজের দুনিয়ায় শোরগোল তুলেছিল যে 'পঞ্চায়েত'  (Panchayat) তারই চতুর্থ সিজিনের শুটিং শুরু হয়। দর্শকমহলের অন্যতম পছন্দের ঘরানা থ্রিলার, অ্যাকশন, ক্রাইম, হরর, রোমান্স কোন কিছু ছাড়াই কেবল অসাধারণ চিত্রনাট্য এবং অনবদ্য কিছু অভিনেতাকে দিয়ে পরিচালক দীপক কুমার মিশ্র তৈরি করেছিলেন পঞ্চায়েত ওয়েব সিরিজটি। গল্পের সারল্যই এই সিরিজকে চতুর্থ সিজিন অবধি টেনে নিয়ে এসেছে। তৃতীয় সিজিনের পর এবার শুরু হল পঞ্চায়েতের চতুর্থ সিজিনের (Panchayat Season 4) শুটিং। মঙ্গলবার, ২৯ অক্টোবর ধনতেরাসের (Dhanteras 2024) দিন প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ার তরফে পঞ্চায়ের সিজিন ৪-এর শুটিং পর্বের কিছু ছবি শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, 'বুটকুন, ৪ কাপ চা বলে দিন'।

শুরু হয়েছে পঞ্চায়ের সিজিন ৪-এর শুটিং... 

 

View this post on Instagram

 

A post shared by prime video IN (@primevideoin)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).