Valentine's Day 2023: ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে জ্যাকলিন’, দিল্লির কোর্টরুম থেকে বেরিয়ে বললেন সুকেশ
কোর্টরুম থেকে বেরনোর সময় এক সাংবাদিক সুকেশকে জিজ্ঞাসা করেন, আপনি কি এখনও জ্যাকলিনকে ভালোবাসেন?
নয়া দিল্লি, ১৪ ফেব্রুয়ারিঃ দিল্লির তিহার জেলে (Tihar Jail) রয়েছেন ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় মুখ্য অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। মঙ্গলবার দিল্লির কোর্টরুম থেকে বেরনোর সময়ে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজকে (Jacqueline Fernandez) ভ্যালেন্টাইনস ডে-র (Valentine's Day 2023) শুভেচ্ছা জানালেন সুকেশ। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনে সুকেশ তাঁর চর্চিত প্রেমিকা জ্যাকলিনকে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন কোর্টরুম থেকে বেরনোর সময় এক সাংবাদিক সুকেশকে জিজ্ঞাসা করেন, আপনি কি এখনও জ্যাকলিনকে ভালোবাসেন? উত্তরে তৎক্ষণাৎ সুকেশ বলেন, ‘আমার তরফ থেকে তাঁকে ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা’।
জ্যাকলিনকে প্রেম দিবসের শুভেচ্ছা সুকেশেরঃ
#CNNnews18 confronts Sukesh Chandrashekhar, on question about @Asli_Jacqueline says, "Wish her #happyvalentinesday from my end."
On #NoraFatehi, he says, "She's a Gold Digger."@CNNnews18 #SukeshChandrashekhar pic.twitter.com/zoeCBcK7Po
— Ananya Bhatnagar (@anany_b) February 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 14, 2023 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

