Mission Majnu Trailer Out: পাকিস্তানে গোপন মিশনে এসে মজনু প্রেমে পড়লেন নাসরিনের, প্রকাশ্যে ‘মিশন মজনু’র ট্রেলার
অ্যাকশন-রোমাঞ্চ-উত্তেজনায় ভরপুর ছবিতে একটু প্রেমের ছোঁয়া না থাকলে হয়!
- Read in
- বাংলা
মুম্বই, ৯ জানুয়ারিঃ প্রকাশ্যে এল ‘মিশন মজনু’র ট্রেলার (Mission Mjanu Trailer Out)। গুপ্তচরের বেসে পাকিস্তানের দরকারে ভারতীয় র-এজেন্টের ভূমিকায় একেবারে অনবদ্য সিদ্ধার্থ মলোহত্রা (Sidharth Malhotra)। পাকিস্তানের মাটিকে এক গোপন অপারেশনে পাঠানো হয়েছে তাঁকে। অ্যাকশন-রোমাঞ্চ-উত্তেজনায় ভরপুর ছবিতে একটু প্রেমের ছোঁয়া না থাকলে হয়! দেশের জন্যে গোপন মিশনে এসে পাকিস্তানের মেয়ে নাসরিন ওরফে রশ্মিকা মন্দনার (Rashmika Mandanna) প্রেমে পড়বেন মজনু। তারপর? তারপর কী সেটা জানার জন্যে অপেক্ষা করতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত। শান্তনু বাগচি পরিচালিত ‘মিশন মজনু’ আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে ‘নেটফ্লিক্স’এ (Netflix)।
মিশন মজনু ট্রেলার, দেখুনঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 09, 2023 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

