Masti 4: মস্তির ঢেউয়ে ভাসতে চলেছে দর্শক, শুরু হল শুটিং, চমক দেবেন জিতেন্দ্র

২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় মুক্তি পেয়েছিল মস্তি ছবিটি। এরপর ২০১৩ সালে 'গ্র্যান্ড মস্তি' এবং ২০১৬ সালে মুক্তি পায় 'গ্রেট গ্র্যান্ড মস্তি'।

Masti 4: মস্তির ঢেউয়ে ভাসতে চলেছে দর্শক, শুরু হল শুটিং, চমক দেবেন জিতেন্দ্র
Masti 4 (Photo Credits: X)

ছবির ঘোষণা হয়েছে সেই ফেব্রুয়ারি মাসে। বছরের শেষলগ্নে এসে অবশেষ শুরু হল 'মস্তি ৪' (Masti 4) এর শুটিং। ১৪ ফেব্রুয়ারি, রবিবার ছিল ছবির শুটিংয়ের 'শুভ মহরৎ'। রীতেশ দেশমুখ (Riteish Deshmukh), আফতাব শিবদাসানি (Aftab Shivdasani), বিবেক ওবেরয় (Vivek Oberoi) অভিনীত 'মস্তি' ফ্রাঞ্চাইজি এবার চতুর্থ পর্যায় আসতে চলেছে। কমেডি ঘরানায় মোড়ানো 'মস্তি ৪' পরিচালনা করছেন মিলাপ জাভেরি। ২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় মুক্তি পেয়েছিল মস্তি ছবিটি। এরপর ২০১৩ সালে 'গ্র্যান্ড মস্তি' এবং ২০১৬ সালে মুক্তি পায় 'গ্রেট গ্র্যান্ড মস্তি'। এই দুটিও পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। তবে ফ্রাঞ্চাইজির চতুর্থ পর্ব পরিচালনার দায়িত্ব পড়েছে মিলাপের উপর। এই ছবির বাড়তি পাওনা জিতেন্দ্র। প্রবীণ অভিনেতা অভিনয় করবেন 'মস্তি ৪'এ।

শুরু হল মস্তি ৪-এর শুটিং... 

 

View this post on Instagram

 

A post shared by Aftab Shivdasani (@aftabshivdasani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 15, 2024 07:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).