Loksabha Election 2024: স্ত্রী গৌরীর সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে হাজির শাহরুখ খান, দেখুন ভিডিয়ো

Loksabha Election 2024: স্ত্রী গৌরীর সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে হাজির শাহরুখ খান, দেখুন ভিডিয়ো
Shah Rukh Khan With Family (Photo Credit: ANI/Twitter)

ভোট দিতে এলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পঞ্চম দফা নির্বাচন উপলক্ষ্যে যখন জোর কদমে ভোট চলছে গোটা দেশ জুড়ে, সেই সময় মুম্বইয়ের (Mumbai) একটি ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন বলিউড বাদশা। স্ত্রী গৌরী খান এবং সুহানা, আরিয়ানকে সঙ্গে নিয়ে ব্যান্দ্রার মাউন্ট মেরি স্কুলেক ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন শাহরুখ খান। প্রসঙ্গত পঞ্চম দফা নির্বাচনে আজ ভোটগ্রহণ চলছে মুম্বইতে।  সকাল থেকে অক্ষয় কুমার থেকে শুরু করে হৃতিক রোশন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্তের মত একের পর এক তারকা ভোটাধিকার প্রয়োগ করছেন। এবার ভোটগ্রহণ কেন্দ্রে পরিবারের সঙ্গে হাজির হলেন শাহরুখ খান।

দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 20, 2024 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).