Lok Sabha Elections 2024: ভাঙা হাত নিয়ে কান রেড কার্পেটের পর ভোটকেন্দ্রে ঐশ্বর্য, পাশে নেই বচ্চন পরিবারের কেউ

বচ্চন ঘরনির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কব্জির হাড় ভেঙে গিয়েছে তাঁর। সেই কারণেই হাতে প্লাস্টার হয়েছে। কানে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। তবে এদিন নায়িকার সঙ্গে অভিষেক কিংবা বচ্চন পরিবারের কাউকেই দেখা যায়নি।

Lok Sabha Elections 2024: ভাঙা হাত নিয়ে কান রেড কার্পেটের পর ভোটকেন্দ্রে ঐশ্বর্য, পাশে নেই বচ্চন পরিবারের কেউ
Aishwarya Rai Bachchan casts her vote (Photo Credits: Instagram)

ভাঙা হাত নিয়েই ৭৭'তম কান চলচ্চিত্র উৎসবে (Cannes 2024) বলিউডের দ্যুতি ছড়িয়ে এসেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। নামী-দামী ডিজাইনারের পোশাকের সঙ্গে কানের লাল গালিচায় বিশেষভাবে নজর কেড়েছিল নায়িকার প্লাস্টার করা হাত। বচ্চন ঘরনির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর,  কব্জির হাড় ভেঙে গিয়েছে তাঁর। সেই কারণেই হাতে প্লাস্টার হয়েছে। কান চলচ্চিত্র উৎসব থেকে রবিবার সকালে মুম্বই ফিরেছেন নায়িকা। সোমবার সময়মত পৌঁছে গেলেন ভোটকেন্দ্রে। দেশজুড়ে ৪৯টি আসনে ভোটের পাশাপাশি মহারাষ্ট্রের ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে পঞ্চম দফায়। ভাঙা হাত নিয়ে একাই চলে এলেন ভোট দিতে। কানে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। তবে এদিন নায়িকার সঙ্গে অভিষেক কিংবা বচ্চন পরিবারের কাউকেই দেখা যায়নি।

আরও পড়ুনঃ স্ত্রী গৌরীর সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে হাজির শাহরুখ খান, দেখুন ভিডিয়ো

ভাঙা হাত নিয়ে ভোটকেন্দ্রে ঐশ্বর্য রাই বচ্চন... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 20, 2024 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).