Khushi Kapoor And Vedang Raina: পরিচালকের বাড়িতে আড্ডা, পৌঁছে গেলেন চর্চিত যুগল খুশি এবং বেদাঙ্গ

'দ্য আর্চিজ'-এর শুটিং সেটেই খুশির সঙ্গে পরিচয় হয় বেদাঙ্গ রায়নার। বলিউডের অন্দরমহলে এও গুঞ্জন, দু তারকার বন্ধুত্ব প্রেমের জোয়ারে গা ভাসিয়েছে।

Khushi Kapoor And Vedang Raina: পরিচালকের বাড়িতে আড্ডা, পৌঁছে গেলেন চর্চিত যুগল খুশি এবং বেদাঙ্গ
Khushi Kapoor And Vedang Raina (Photo Credits: X)

চলতি বছরেই পরিচালক জোয়া আখতারের হাত ধরে বড় পর্দায় হাতেখড়ি হয়েছে শ্রীদেবী কন্যা খুশি কাপুরের (Khushi Kapoor)। 'দ্য আর্চিজ'-এর (The Archies) শুটিং সেটেই খুশির সঙ্গে পরিচয় হয় বেদাঙ্গ রায়নার (Vedang Raina)। বলিউডের অন্দরমহলে এও গুঞ্জন, দু তারকার বন্ধুত্ব প্রেমের জোয়ারে গা ভাসিয়েছে। রবিবার রাতে খুশি এবং বেদাঙ্গকে দেখা গেল পরিচালক জোয়া আখতারের বাড়িতে। একই গাড়িতে পাশাপাশি বসে কালো মানানসই পোশাকে সেজে দুই 'আর্চিজ' পৌঁছে গিয়েছিলেন জোয়ার বাসভবনে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) মেয়ে সুহানা খানও (Suhana Khan)।

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 06, 2024 02:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).