Kareena Kapoor Khan: সন্তানদের ছবি তোলায় 'না' করিনার, নায়িকার ইশারা পেতেই বন্ধ হল পাপারাৎজির ক্যামেরা

আজ রবিবার ছুটির দিন ছুটির মেজাজে শহরে ধরা দিলেন সইফ এবং করিনা। দুই সন্তানকে নিয়ে বেরিয়েছেন ঘুরতে। সঙ্গে রয়েছে নিরাপত্তারক্ষীরা

Kareena Kapoor Khan: সন্তানদের ছবি তোলায় 'না' করিনার, নায়িকার ইশারা পেতেই বন্ধ হল পাপারাৎজির ক্যামেরা
Kareena Kapoor Says No to Camera (Photo Credits: Instagram)

সোজা বাড়ির অন্দরে ঢুকে পড়েছিল দুষ্কৃতী। হামলা চালিয়ে ছিল অভিনেতা সইফ আলি খানের  (Saif Ali Khan) উপর। এই ঘটনা পটৌদি পরিবারের উপর আতঙ্ক তৈরি করেছে। নিরাপত্তারক্ষী ছাড়াই সর্বক্ষণ এদিক ওদিক যাওয়া সইফ-করিনা এখন দেহরক্ষী ছাড়া বাড়ির বাইরে পা রাখেন না। দুই ছেলে তৈমুর (Taimur) এবং জেহ-র (Jeh) ছবি তোলার ক্ষেত্রে পাপারাৎজির উপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছেন তারকা দম্পতি। আজ রবিবার ছুটির দিন ছুটির মেজাজে শহরে ধরা দিলেন সইফ এবং করিনা (Kareena kapoor Khan)। দুই সন্তানকে নিয়ে বেরিয়েছেন ঘুরতে। সঙ্গে রয়েছে নিরাপত্তারক্ষীরা। গাড়ি থেকে সইফ-করিনা নামতেই তাঁদের ক্যামেরাবন্দি করেন মুম্বইয়ের আলোকচিত্রীরা। সচেতন করিনা গাড়ি থেকে আগে নেমেই হাত দেখিয়ে ইশারা করে পাপারাৎজিকে বললেন, খুদে সন্তানদের ছবি যেন না তোলা হয়।

সন্তানদের ছবি তোলায় 'না' করিনারঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 07:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).