Kareena Kapoor Khan: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কাপুর পরিবারের, আপ্লুত করিনা কী লিখলেন দেখুন
রাজ কাপুরের (Raj Kapoor) ১০০ বছরের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করেন কাপুর পরিবার। মঙ্গলবার মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন করিনা কাপুর (Kareena Kapoor Khan), করিশ্মা কাপুর (Karisma Kapoor), রণবীর কাপুররা (Ranbir Kapoor)। মঙ্গল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কাপুররা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আপ্লুত করিনা কাপুর খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন করিনা। আর সেখানেই তিনি লেখেন, দাদু রাজ কাপুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী যেভাবে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাতে তাঁরা আপ্লুত এবং সম্মানিত। প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান করিনা। রাজ কাপুরের ১০০ বছরের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে যেভাবে প্রধানমন্ত্রী তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন এবং সাক্ষাৎ করেছেন, এমন সুন্দর বিকেল উপহার দেওয়ার জন্য তাঁরা কৃতজ্ঞ বলেওনিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন করিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে করিনা কী লিখলেন দেখুন...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 11, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

