Saif Ali Khan: আহত সইফ হাসপাতালে ভর্তি, মা করিনার সঙ্গে বাবাকে দেখতে লীলাবতীতে খুদে তৈমুর এবং জেহ

বুধবার গভীর রাতে বাড়িতে হামলার ঘটনার পর থেকে সইফের সঙ্গে দেখা হয়নি দুই ছেলের। তিন দিন পর সইফ একটু সুস্থ হতেই তৈমুর এবং জেহকে নিয়ে লীলাবতী হাসপাতালে আসেন অভিনেত্রী।

Saif Ali Khan: আহত সইফ হাসপাতালে ভর্তি, মা করিনার সঙ্গে বাবাকে দেখতে লীলাবতীতে খুদে তৈমুর এবং জেহ
Kareena Kapoor brings sons Taimur and Jeh to meet Saif Ali Khan in hospital (Photo Credits: Instagram)

বাড়ির ভিতর আততায়ীর প্রবেশ। চুরি দিয়ে হামলা অভিনেতা সইফ আলি খানকে (Saif Ali Khan Attacked)। আহত অভিনেতা হাসপাতালে ভর্তি। অস্ত্রোপচারের পর আইসিইউ থেকে সাধারণ শয্যায় রাখা হয়েছে সইফকে। নিত্য স্বামীকে দেখতে লীলাবতী হাসপাতালে ছুটছেন স্ত্রী করিনা (Kareena Kapoor Khan)। দফায় দফায় আসছেন মা শর্মিলা ঠাকুর, বোন সোহা আলি খান। রবিবার দুই ছেলেকে নিয়ে হাসপাতালে এলেন করিনা। বুধবার গভীর রাতে বাড়িতে হামলার ঘটনার পর থেকে সইফের সঙ্গে দেখা হয়নি দুই ছেলের। তিন দিন পর সইফ একটু সুস্থ হতেই তৈমুর এবং জেহকে নিয়ে লীলাবতী হাসপাতালে আসেন অভিনেত্রী। বান্দ্রার অ্যাপার্টমেন্টে সুরক্ষিত বোধ করছেন না করিনা। তাই আপাতত দুই ছেলেকে নিয়ে তিনি রয়েছে দিদি করিশমা কাপুরের বাড়িতে।

তৈমুর এবং জেহকে নিয়ে হাসপাতালে করিনাঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বাবার সঙ্গে দেখা করে বেরোচ্ছে দুই ছেলেঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 19, 2025 06:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).