Kangana Calls Ranveer 'Cartoon': রণবীর সিংকে 'কার্টুন' বলে কটাক্ষ কঙ্গনার

রণবীরের পোশাকশৈলী নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তুলনা করলেন, 'কার্টুন'এর সঙ্গে।

Kangana Calls Ranveer 'Cartoon': রণবীর সিংকে 'কার্টুন' বলে কটাক্ষ কঙ্গনার
Kangana Ranaut and Ranveer Singh (Photo Credits: Instagram)

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) পোশাকশৈলী আর পাঁচজন তারকাদের থেকে একটু আলাদা গোছের। নিজেকে ভিন্ন ধারায় সাজিয়ে তুলতে পছন্দ করেন অভিনেতা। রণবীরের পোশাকশৈলী নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তুলনা করলেন, 'কার্টুন'এর সঙ্গে। রাখঢাক না করে করণ জোহারের (Karan Johar) নাম করে কঙ্গনা লিখলেন, 'আমি রণবীরকে উপদেশ দেব করণ কিংবা তাঁর পোশাকশৈলী দ্বারা প্রভাবিত না হওয়ার জন্যে। ধর্মেন্দ্রজি, বিনোদ খান্নাজি যেমন পোশাক পরতেন তেমনই সেই ধারায় তাঁর নিজেকে সাজানো উচিত। একজন কার্টুনের মত মানুষকে ভারতীয় সমাজ হিরো হিসাবে মেনে নিতে পারে না। দক্ষিণের তারকাদের দেখে কিছু শেখা উচিত এদের'।

আরও পড়ুনঃ হতাশা, প্রথমদিনে আশানুরূপ ব্যবসায় ব্যর্থ ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’

দেখুন আর কী লিখেছেন কঙ্গনার... 

Kangana Ranaut Instagram Story

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 29, 2023 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).