Jaya Bachchan’s Mother Indira Bhaduri: হঠাৎ অসুস্থ জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি, ভর্তি হাসপাতালে

Jaya Bachchan’s Mother Indira Bhaduri: হঠাৎ অসুস্থ জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি, ভর্তি হাসপাতালে
Indira Bhaduri, Jaya Bachchan (Photo Credit: Instagram)

হঠাৎ অসুস্থ জয়া বচ্চনের (Jaya Bachchan) মা ইন্দিরা ভাদুড়ি (Indira Bhaduri)। বুধবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় ইন্দিরা ভাদুড়িকে। ৯৩ বছরের ইন্দিরা ভাদুড়ির হার্টে হৃদযন্ত্রে সমস্যা হওয়াতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। শিগগিরই জয়া বচ্চনের মায়ের পেসমেকার বসানো হতে পারে বলে খবর। গত ৫ ডিসেম্বর নাতি অগ্যস্তর প্রথম ছবি দ্য আর্চিজ-এর প্রিমিয়ারে হাজির হন জয়া। অমিতাভ, শ্বেতা, অভিষেক, ঐশ্বর্যর সঙ্গে একযোগে আর্চিজ-এর প্রিমিয়ারে হাজির হন জয়া। আর্চিজ-এর প্রিমিয়ার শেষ হতে না হতেই জয়া বচ্চনের মায়ের অসুস্থতার খবর মেলে। এরপর সঙ্গে সঙ্গেই ইন্দিরা ভাদুড়িকে ভর্তি করা হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে।

আরও পড়ুন: Jaya Bachchan Video: 'ডোন্ট সাউট', পাপারাৎজিকে ধমক জয়া বচ্চনের

দেখুন জয়া বচ্চন, অভিষেক, ঐশ্বর্য রাইদের সঙ্গে ইন্দিরা ভাদুড়ির বিশেষ মুহূর্তের ছবি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 07, 2023 11:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).