Ira Khan and Nupur Shikhare: উদয়পুরের রিসোর্টে জমিয়ে নাচ-গান-ভুরিভোজ, আমির কন্যা আয়রার বিয়ের প্রস্তুতি তুঙ্গে, দেখুন ভিডিয়ো
গতকালই উদয়পুরে পৌঁছে গিয়েছেন বর-বউ এবং তাঁদের পরিবার। আমির কন্যার বিয়ের জন্যে সেজে উঠেছে রিসোর্ট। শুরু হয়ে গিয়েছে বিয়ের আগের প্রস্তুতি পর্ব। চলছে জমিয়ে নাচ, গান আর খাওয়া দাওয়া।
মুম্বইয়ের (Mumbai) পাঁচতারা হোটেলে আইনি বিয়ে সেরেছেন আমির কন্যা আয়রা খান এবং প্রেমিক নূপুর শিখরে (Ira Khan and Nupur Shikhare)। এবার দম্পতির ডেস্টিনেশন ওয়েডিংয়ের পালা। আগামী ৮ জানুয়ারি উদয়পুরের (Udaipur) তাজ আরাবলী রিসর্টে বসবে আয়রা এবং নূপুরের রাজকীয় বিয়ের আসর। গতকালই উদয়পুরে পৌঁছে গিয়েছেন বর-বউ এবং তাঁদের পরিবার। আমির কন্যার বিয়ের জন্যে সেজে উঠেছে রিসোর্ট। শুরু হয়ে গিয়েছে বিয়ের আগের প্রস্তুতি পর্ব। চলছে জমিয়ে নাচ, গান আর খাওয়া দাওয়া। এরপর ১৩ জানুয়ারি মুম্বইয়ে আয়োজিত হবে তাঁদের রিসেপশন। আর সেখানেই আমিরের (Aamir Khan) ইন্ডাস্ট্রির বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ সম্পর্কে তৈরি হয়েছে দূরত্ব, মান অভিমান মেটাতে সোজা অর্জুনের বাড়ি এলেন মালাইকা, দেখুন ভিডিয়ো
দেখুন উদয়পুরের ভিডিয়ো...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 06, 2024 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

