Ileana D'Cruz: ছেলের বয়স ১-এর গণ্ডি পার হতেই ফের মা হচ্ছেন ইলিয়ানা, মাঝরাতে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের ছবি শেয়ার নায়িকার

ছেলের বয়স ১ বছর পার হতে না হতেই ইলিয়ানার দ্বিতীয়বার মা হওয়ার খবর ছড়িয়েছে। বছরের শুরুরেই নায়িকার প্রেগন্যান্সি কিট হাতে ছবি পোস্ট করা থেকেই ছড়িয়েছিল তাঁর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন।

Ileana D'Cruz: ছেলের বয়স ১-এর গণ্ডি পার হতেই ফের মা হচ্ছেন ইলিয়ানা, মাঝরাতে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের ছবি শেয়ার নায়িকার
Ileana D'Cruz confirms second pregnancy (Photo Credits: Instagram)

ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ (Ileana D'Cruz)। নায়িকার প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ভক্তমহলে তুমুল শোরগোল উঠেছিল। বিয়ের আগেই ইলিয়ানার মা হওয়া নিয়ে নানা মহলে নানা সমালোচনা চলেছিল। শেষমেশ বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসেই প্রেমিক মাইকেল ডোলানকে বিয়ে করেন নায়িকা। আগস্ট মাসে পুত্র সন্তান কোয়া আসে নায়িকার কোল আলো করে। ছেলের বয়স ১ বছর পার হতে না হতেই ইলিয়ানার দ্বিতীয়বার মা হওয়ার খবর ছড়িয়েছে। বছরের শুরুরেই নায়িকার প্রেগন্যান্সি কিট হাতে ছবি পোস্ট করা থেকেই ছড়িয়েছিল তাঁর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন। এরই মাঝে শুক্রবার রাতে ইলিয়ানা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে চিপসের প্যাকেট সহ প্রেগন্যান্সি ক্রেভিংয়ের ছবি শেয়ার করেন। ২০২৫ সালের ভূমিষ্ঠ হবে ইলিয়ানার দ্বিতীয় সন্তান।

ফের মা হচ্ছেন ইলিয়ানাঃ

Ileana D'Cruz shares midnight cravings photo (Photo Credits: Instagram)

প্রেগন্যান্সি কিট হাতে ছবি শেয়ারঃ

 

View this post on Instagram

 

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).