Salman Khan: প্রাণ সংশয়ে ভুগছেন সলমন, 'পাশে আছি', লাইভ কনসার্টে ভাইজানকে বার্তা মিকার

কঠিন সময়ে অভিনেতাকে সাহস জোগালেন সঙ্গীতশিল্পী মিকা সিং। নিজের লাইভ কনসার্টের মধ্যে দিয়ে জানালেন, তিনি সলমনের পাশে রয়েছেন।

Salman Khan: প্রাণ সংশয়ে ভুগছেন সলমন, 'পাশে আছি', লাইভ কনসার্টে ভাইজানকে বার্তা মিকার
Salman Khan, Mika Singh (Photo Credits: Facebook)

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi Gang) থেকে আসছে একের পর এক হুমকি। প্রাণ সংশয়ে ভুগছেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। অভিনেতার ঘনিষ্ঠ রাজনীতিবিদ এনসিপি নেতা বাবা সিদ্দিকি (Baba Siddique) খুন হয়েছেন। হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। তাঁদের নিশানায় সলমন রয়েছে সে কথা জানিয়ে পাঠানো হচ্ছে হুমকি বার্তা। এরপর থেকেই আতঙ্কে ভুগছেন ভাইজান। কঠিন সময়ে অভিনেতাকে সাহস জোগালেন সঙ্গীতশিল্পী মিকা সিং (Mika Singh)। নিজের লাইভ কনসার্টের মধ্যে দিয়ে জানালেন, তিনি সলমনের পাশে রয়েছেন। মিকা বললেন, 'ভাই তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি'। বলি পাড়ায় সলমন এবং মিকার বন্ধুত্ব দীর্ঘদিনের। অভিনেতার বহু ছবিতে গানও গেয়েছেন মিকা।

'পাশে আছি', সলমনকে বার্তা মিকার... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 12:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).