Govinda Health Update:রোড শোয়ের মাঝে অসুস্থ গোবিন্দা, বর্তমানে কেমন রয়েছেন অভিনেতা?
চোটের কারণে দীপাবলির উৎসবেও যোগ দিতে দেখা যায়নি তাঁকে। বেশকিছু দিন বিশ্রামের পর নির্বাচনী প্রচারে যোগ দিলেও সঙ্গ দিল না শরীর।
নয়াদিল্লিঃ রোড শোয়ের(Road Show) মাঝে আচমকা অসুস্থ বলিউড(Bollywood) অভিনেত(Actor) গোবিন্দা(Govinda)। শনিবার, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন উপলক্ষে(Maharashtra Assembly Elections 2024) মুম্বইয়ের(Mumbai) রাস্তায় নির্বাচনী প্রচারে বেরিয়ে হঠাৎই অসুস্থবোধ করেন তিনি। তড়িঘড়ি তাঁকে বাড়িতে ফেরানো হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, সম্প্রতি পায়ে গুলি লাগে গোবিন্দার। সেই চোটের কারণে বেশ কিছুদিন বিছানা নিয়েছিলেন। । অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করা হয়েছিল তাঁর ।চোটের কারণে দীপাবলির উৎসবেও যোগ দিতে দেখা যায়নি তাঁকে। বেশকিছু দিন বিশ্রামের পর নির্বাচনী প্রচারে যোগ দিলেও সঙ্গ দিল না শরীর।
রোড শোয়ের মাঝে অসুস্থ গোবিন্দা, বর্তমানে কেমন রয়েছেন অভিনেতা?
Actor Govinda, campaigning for Mahayuti in Jalgaon, experienced sudden chest and leg pain during a roadshow, forcing him to leave midway and return to Mumbai.
Close aides confirmed he felt discomfort due to exhaustion and a recent leg injury from a gunshot. Govinda is now… pic.twitter.com/uc2RK8Jzo4
— IANS (@ians_india) November 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 09:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

