Govinda Bullet Injury: গুলির ঘা থেকে সেরে উঠেছেন গোবিন্দা, কবে হাসপাতাল থেকে ছুটি? হাসিমুখে জানালেন স্ত্রী
হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগাল হাসি নিয়ে গোবিন্দা-পত্নী বললেন, 'উনি হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন এর চেয়ে ভালো আর কী হতে পারে'।
আজই হাসপাতাল থেকে ছুটি গোবিন্দার (Govinda)। বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতাল থেকে আনতে গেলেন স্ত্রী সুনিতা। হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগাল হাসি নিয়ে গোবিন্দা-পত্নী বললেন, 'উনি হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন এর চেয়ে ভালো আর কী হতে পারে। ওনার শরীর এখন সম্পূর্ণ সুস্থ। মাতারানীর আশীর্বাদে উনি শীঘ্রই কাজে ফিরবেন'। গত ১ অক্টোবর নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে পায়ের আঙুলে গুলি লাগে অভিনেতার। ভোররাতে তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চোট গভীর না হওয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠেছেন গোবিন্দা। শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন তিনি। সময়ের আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছে পরিবার।
গোবিন্দাকে হাসপাতাল থেকে আনতে গেলেন স্ত্রী...
#WATCH | Mumbai: Actor and Shiv Sena leader Govinda's wife Sunita Ahuja reached Criticare Asia Hospital, where he has been admitted.
She says, "Right now his health is absolutely fine...It is due to the blessings of Mata Rani and everyone that he is fine and in a few days he… pic.twitter.com/oCUeXztbdW
— ANI (@ANI) October 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 04, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

