Gadar 2 Teaser OUT: ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সময়ে ছেলেকে ফেরাতে পাকিস্তানে পা রাখলেন তারা সিং, প্রকাশ্যে 'গদর টু'র টিজার
আগামী ১১ আগস্ট সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সানি দেওল এবং আমিশা পাটেল অভিনীত ছবি গদর ২।
মুম্বই, ১২ জুনঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২২ বছর পর ফিরছে বলিউডের আইকনিক চরিত্র তারা সিং (Sunny Deol)। সোমবার সামনে এল 'গদর ২'এর টিজার (Gadar 2 Teaser OUT)। আগামী ১১ আগস্ট সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সানি দেওল এবং আমিশা পাটেল (Ameesha Patel) অভিনীত ছবি গদর ২। এই ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। দুই দেশের যুদ্ধের সময়, তারা সিং নিজের ছেলে চরণজীকে ফিরিয়ে আনতে পাকিস্তানে পা রাখেন।
দেখুন গদর টু'র টিজার...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 12, 2023 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

