Ranbir Kapoor: সুরাটে রণবীরকে দেখতে জনজোয়ার, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত ভক্তরা

প্রায় ১ ঘণ্টার অপেক্ষার পর মঞ্চে রণবীরের দর্শন মিলতেই শুরু হয় ঠেলাঠেলি। ভিড় সামাল দিতে ব্যর্থ হয় নিরাপত্তারক্ষীরা।

Ranbir Kapoor: সুরাটে রণবীরকে দেখতে জনজোয়ার, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত ভক্তরা
Fans Rush Became chaotic to see Ranbir Kapoor (Photo Credits: IANS)

বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরের (Ranbir Kapoor) হাতে এখন একগুচ্ছ কাজ। আসন্ন ছবি 'রামায়ন'এ (Ramayana) রামের চরিত্রের জন্যে ছিপছিপে চেহারা গড়েছেন তিনি। সদ্য সুরাটে একটি সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন অভিনেতা। রণবীরকে দেখতে দোকানের বাইরে নামে জনজোয়ার। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হন কয়েকজন ভক্ত। শনিবার এলপি সাভানী রোডে শোরুমের বাইরে উদ্বোধনের মঞ্চ তৈরি করা হয়েছিল। অভিনেতার আগমনের অপেক্ষায় ক্রমে বাড়তে থাকে ভিড়। প্রায় ১ ঘণ্টার অপেক্ষার পর মঞ্চে রণবীরের দর্শন মিলতেই শুরু হয় ঠেলাঠেলি। ভিড় সামাল দিতে ব্যর্থ হয় নিরাপত্তারক্ষীরা। ক্রমেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনায় কয়েকজন ভক্তের পদপিষ্ট হওয়ার খবর পাওয়া গিয়েছে।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2024 10:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).