Diwali 2023: বচ্চন পরিবারের পুজোয় গরহাজির, দীপাবলিতে আরাধ্যাকে নিয়ে কোথায় গেলেন ঐশ্বর্য
বচ্চনদের বাড়ির দীপাবলির পুজোয় এবার দেখা গেল না ঐশ্বর্য রাইকে। দীপাবলির দিনই মেয়ে আরাধ্যাকে নিয়ে মুম্বই ছাড়েন ঐশ্বর্য। মুম্বই বিমানবন্দরে ঐশ্বর্যর সঙ্গে আরাধ্যাকে দেখা গেলেও, রাই মেয়েকে নিয়ে কোথায় পাড়ি দিলেন আলোর উৎসবের মুহূর্তে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
View this post on Instagram
এদিকে প্রত্যেক বছরের মত এবারও দীপাবলিতে পুজোর আয়োজন করা হয় বচ্চন পরিবারে। যেখানে অমিতাভের সঙ্গে দেখা যায় শ্বেতা বচ্চন নন্দাকে। নীল রঙের শাড়ি পরে বাবার সঙ্গে হাজির হন শ্বেতা। বাবার সঙ্গে শ্বেতাকে পুজো করতে দেখা গেলেও, সেখানে দেখা মেলেনি অভিষেক বচ্চনের।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 13, 2023 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

