Krrish 4: হৃত্বিক ভক্তদের জন্যে সুখবর, আসছে কৃশ ৪, ছবি নিয়ে আপডেত দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দীপিকার সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন বলিউডের গ্রিক গড। আরও একবার সিদ্ধার্থের পরিচালনায় কাজ করতে চলেছেন হৃত্বিক।
ওয়ার ২-এর শুটিং নিয়ে ব্যস্ত হয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। জানুয়ারিতে মুক্তি পেয়েছিল তাঁর ফাইটার (Fighter) ছবিটি। সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় দীপিকার সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন বলিউডের গ্রিক গড। আরও একবার সিদ্ধার্থের পরিচালনায় কাজ করতে চলেছেন হৃত্বিক। কৃশ ৪ (Krrish 4) পরিচালনার দায়িত্ব নিয়েছেন পাঠান পরিচালক। 'কৃশ' বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। সেই সঙ্গে সুপার হিরো দুনিয়াতেও কৃশের দারুণ চাহিদা রয়েছে। সদ্য ছবি নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক সিদ্ধার্থ। টুইট মারফত তিনি জানিয়েছেন, শীঘ্রই আসছে 'কৃশ ৪' (Krrish 4)।
দেখুন টুইট...
He is coming .. #Krrish4 pic.twitter.com/CJkT6787qR
— Real Box office™ (@Real_Box_0ffice) April 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 02, 2024 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

