Deepika Padukone: সন্তানকে নিয়ে বাড়ি ফিরেই ইনস্টার বায়ো বদল, দীপিকার নতুন পরিচয়

নায়িকা থেকে এখন মা হয়েছেন তিনি। তাঁর ইনস্টা বায়োতে নতুন মাতৃত্বের ছোঁয়া ধরা পড়ল।

Deepika Padukone: সন্তানকে নিয়ে বাড়ি ফিরেই ইনস্টার বায়ো বদল, দীপিকার নতুন পরিচয়
Deepika Padukone (Photo Credits: Instagram)

হাসপাতাল থেকে মেয়েকে বাড়ি নিয়ে আসতে না আসতেই বদলে গেল দীপিকা পাডুকোনের ইনস্টাগ্রামের বায়ো (Deepika Padukone Insta Bio)। সদ্যই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলি সুন্দরী। গণেশ চতুর্থীর পরের দিন রণবীর-দীপিকার সংসারে লক্ষ্মীর আগমন ঘটেছে। এক সপ্তাহ পর আজ রবিবার হাসপাতাল থেকে স্ত্রী এবং সদ্যজাত কন্যাকে বাড়ি আনলেন রণবীর (Ranveer Singh)। এদিকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে না ফিরতেই নায়িকা বদলে ফেললেন তাঁর ইনস্টাগ্রামের বায়ো। নায়িকা (Deepika Padukone) থেকে এখন মা হয়েছেন তিনি। তাঁর ইনস্টা বায়োতে নতুন মাতৃত্বের ছোঁয়া ধরা পড়ল। তাতে লেখা, 'খাওয়াও, ঢেকুর তোলায়, ঘুম পাড়িয়ে দাও... পুনরাবৃত্তিতে চলুক'।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-দীপিকা, ছবি তোলার ক্ষেত্রে কড়াকড়ি

মা হওয়ার পর দীপিকার ইনস্টার বায়ো বদল... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 15, 2024 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).