Cirkus Trailer Out: প্রকাশ্যে ‘সার্কাস’এর ট্রেলার, রোহিতের কমেডি দর্শকদের ভাসিয়ে নিয়ে যাবে ৬০-এর দশকে

Cirkus Trailer Out: প্রকাশ্যে ‘সার্কাস’এর ট্রেলার, রোহিতের কমেডি দর্শকদের ভাসিয়ে নিয়ে যাবে ৬০-এর দশকে

মুম্বই, ২ ডিসেম্বরঃ আগেই ঘোষণা করা হয়েছিল ২ ডিসেম্বর প্রকাশ পাবে রোহিত শেট্টির (Rohit Shetty) আসন্ন ছবি ‘সার্কাস’ এর ট্রেলার (Cirkus Trailer Out)। সেই কথা মতই এদিন মুক্তি পেয়েছে কমেডি ঘরানার ছবির ট্রেলারটি। নিজের ছবির মধ্যে দিয়ে পরিচালক তাঁর দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবেন ৬০-এর দশকে। ট্রেলারে আভাস দেওয়া হয়েছে রনবীর সিং (Ranveer Singh) এবং বরুণ শর্মাকে (Varun Sharma) দেখা যাবে দ্বৈত চরিত্রে। এছাড়াও ছবিতে থাকছেন পূজা হেগড়ে (Pooja Hegde), জ্যাকলিন ফার্নান্ডিজ (Jacqueline Fernandez) সহ আরও একঝাঁক তারকা। তবে ট্রেলারের শেষে দেখা মিলেছে দীপিকা পাডুকনের (Deepika Padukone)। যা ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে কয়েকগুণ।

দেখুন ‘সার্কাস’এর ট্রেলারঃ   

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 02, 2022 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).