Bigg Boss 18: ঘুচতে চলেছে ভাইজানের ব্যাচেলার তকমা! সলমনের জন্যে পাত্রী খুঁজবেন খোঁজ অনিরুদ্ধাচার্য মহারাজ
৬ অক্টোবর রবিবার বিগ বস সিজিন ১৮-এর গ্র্যান্ড প্রিমিয়ারে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অনিরুদ্ধাচার্য। গ্র্যান্ড প্রিমিয়ারের আগের দর্শকদের জন্যে একটি আকর্ষণীয় প্রোমো শেয়ার করেছেন নির্মাতারা।
ভাইজানের ব্যাচেলার জীবনে এবার বোধহয় ইতি পড়তে চলেছে। অবিবাহিত সলমন খানের (Salman Khan) জন্যে পাত্রী খোঁজার দায়িত্ব নিলেন স্বঘোষিত গডম্যান অনিরুদ্ধাচার্য মহারাজ (Aniruddhacharya Maharaj)। ৬ অক্টোবর রবিবার বিগ বস সিজিন ১৮-এর (Bigg Boss 18) গ্র্যান্ড প্রিমিয়ারে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অনিরুদ্ধাচার্য। গ্র্যান্ড প্রিমিয়ারের আগের দর্শকদের জন্যে একটি আকর্ষণীয় প্রোমো শেয়ার করেছেন নির্মাতারা। আর সেই প্রোমোতে দেখা যাচ্ছে, অনিরুদ্ধাচার্য মহারাজ বলেছেন, সলমনের জন্যে তিনি পাত্রী খুঁজবেন। সঙ্গে তিনি এও জুড়েছেন, তাঁর দেখা পাত্রী পালিয়ে যাবে না। এদিকে মহারাজের প্রস্তাব শুনে রসিক সলমন মজা করে বলেন, 'যে পাত্রী পালিয়ে যাবে আমার তেমন পাত্রীই চাই'। ভাইজানের জবাব শুনে হো-হো করে হেসে ওঠেন উপস্থিত সকল দর্শক। মুচকি হেসে ফেলেন অনিরুদ্ধাচার্য মহারাজও।
বিগ বস সিজিন ১৮-এর গ্র্যান্ড প্রিমিয়ারের প্রোমো...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 06, 2024 06:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

