Ayesha Takia: চেহারার একি দশা! ট্রোলিং-এর শিকার হয়ে আয়েশা টাকিয়া মুছলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
আয়েশার লুকে যে বিরাট পরিবর্তন এসেছে তা চলতি বছরের শুরু থেকেই লক্ষ্য করছেন তাঁর অনুরাগীরা।
এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই মুছে ফেললেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া (Ayesha Takia)। দিন কয়েক আগে অভিনেত্রী তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে একটি পার্টি লুকের ছবি শেয়ার করেছিলেন। তাঁর পরনে ছিল নীল রঙের কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে সোনার গয়না। সেই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা। নায়িকার সৌন্দর্য ঘিরে ধেয়ে আসে কটাক্ষ বাণ। আয়েশা প্লাস্টিক সার্জারি করিয়েছেন দাবি করে ধেয়ে আসতে থাকে বিদ্রূপ মন্তব্য। ট্রোলিংয়ের জেরে ইনস্টা অ্যাকাউন্টটিই ডিলিট করে দিলেন 'ওয়ান্টেড' নায়িকা। তবে আয়েশার লুকে যে বিরাট পরিবর্তন এসেছে তা চলতি বছরের শুরু থেকেই লক্ষ্য করছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুনঃ চিত্র সাংবাদিককে রাখি বাঁধলেন জাহ্নবী, উপহার নাকচ করতেই নেটমহলে সমালোচনা
আয়েশার চেহারায় বদল...
I find it hard to believe that this is Ayesha Takia. 😭😭 pic.twitter.com/5pgXc1Pg2T
— ANKIT PATEL 🇮🇳 | AI (@Ankit_patel211) August 22, 2024
ফেব্রুয়ারি থেকেই নায়িকার এই বদল নজরকাড়ে ভক্তদের...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

