Arijit Singh: দুবাইয়ের কনসার্টে বড় চমক অরিজিতের, ভক্তদের গেয়ে শোনালেন 'দি আর্চিজ'এর মুক্তি না পাওয়া গান

হাজার হাজার ভক্তের মাঝে গিটার বাজিয়ে গায়কের গলায় ‘ইন রাহোঁ মেঁ’। মঞ্চে লাগানো বিশাল স্ক্রিনে চলছে সেই গানের ভিডিয়ো। আপ্লূত দর্শকদের চিৎকারে তখন কান পাতা দায়।

Arijit Singh: দুবাইয়ের কনসার্টে বড় চমক অরিজিতের, ভক্তদের গেয়ে শোনালেন 'দি আর্চিজ'এর মুক্তি না পাওয়া গান
Arijit Singh Dubai Concert (Photo Credits: X)

জোয়া আখতার পরিচালিত আসন্ন ছবি 'দি আর্চিজ'এর (The Archies) মুক্তি না পাওয়া গান দুবাইয়ের কনসার্টে অনুরাগীদের গেয়ে শোনালেন অরিজিৎ সিং (Arijit Singh)। হাজার হাজার ভক্তের মাঝে গিটার বাজিয়ে গায়কের গলায় ‘ইন রাহোঁ মেঁ’ (In Raahon Mein)। মঞ্চে লাগানো বিশাল স্ক্রিনে চলছে সেই গানের ভিডিয়ো। আপ্লূত দর্শকদের চিৎকারে তখন কান পাতা দায়। উল্লেখ্য, এই ছবির হাত ধরেই বড় পর্দায় অভিষেক করছেন শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan), শ্রীদেবী কন্যা খুশি কাপুর (Khushi Kapoor), অমিতাভ নাতি অগস্ত্য।

দেখুন কনসার্টের ভিডিয়ো...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 20, 2023 07:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).