Anupam Kher As Netaji: নেতাজির চরিত্রে অনুপম খের, সামনে এল ১৯৯৮-এর ছবির দৃশ্য

সোমবার প্রবীণ অভিনেতা নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেই ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন অনুরাগীদের জন্যে। জাপানি ছবির নাম 'প্রাইড'

Anupam Kher As Netaji: নেতাজির চরিত্রে অনুপম খের, সামনে এল ১৯৯৮-এর ছবির দৃশ্য
Anupam Kher As Netaji (Photo Credits: Instagram)

মুম্বই, ১৭ এপ্রিলঃ জাপানি ছবিতে নেতাজীর (Netaji Subhas Chandra Bose) চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher As Netaji)। অনেকেই হয়তো সেই কথা জানেন না। সোমবার প্রবীণ অভিনেতা নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেই ছবির একটি দৃশ্য শেয়ার করেছেন অনুরাগীদের জন্যে। ওই জাপানি ছবির নাম 'প্রাইড' (Japanese Film Pride), ছবির একটি দৃশ্য শেয়ার করে তিনি লিখেছেন, ‘অনেকেই হয়তো জানেন না ১৯৯৮ সালে প্রাইড নামে একটি জাপানি ছবিতে আমি নেতাজি সুভাষ চন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলাম'। এমন একজন মহান ভারতবাসীর চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন অনুপম খের (Anupam Kher)।

নেতাজির চরিত্রে অনুপম খের...

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).