Manjot Singh Viral Video: আত্মহত্যার মুখ থেকে তরুণীর প্রাণরক্ষা, 'অ্যানিম্যাল' অভিনেতার সাহসিকতার ভিডিয়ো ভাইরাল
কেবল সিনেমার পর্দাতেই নয়, বাস্তবের মাটিতেও অভিনেতা মনজোত সিং সমান সাহসী। সদ্য নেটপাড়ায় অভিনেতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি তরুণীকে আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে এনেছেন তিনি।
অভিনেতা মনজোত সিং (Manjot Singh) সাম্প্রতিককালে মুক্তি পাওয়া সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ছবি 'অ্যানিম্যাল'র (Animal) মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। প্রশংসাও কুড়িয়েছে তাঁর সাহসী, নির্ভীক চরিত্র। তবে কেবল সিনেমার পর্দাতেই নয়, বাস্তবের মাটিতেও তিনি সমান সাহসী। সদ্য নেটপাড়ায় অভিনেতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি তরুণীকে আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে এনেছেন তিনি। ঘটনাটি ২০১৯ সালের। গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন ওই তরুণী। সঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণীর প্রাণ রক্ষা করেন মনজোত।
দেখুন সেই ভিডিয়ো...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 06, 2024 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

