Ananya Panday and Suhana Khan Video: দূর থেকে ক্যামেরা দেখে লুকোলেন অনন্যা, মুখ চেপে হেসে ফেললেন সুহানা, পাপারাৎজির সঙ্গে দুই নায়িকার মজার মুহূর্ত, দেখুন

হঠাই দূরে পাপারাৎজির ক্যামেরা দেখতে পান অনন্যা। আর তৎক্ষণাৎ আড়াল হয়ে যান তিনি। শাহরুখ তনয়া প্রথমে বুঝতে পারেনি কি হল ব্যাপারটা।

Ananya Panday and Suhana Khan Video: দূর থেকে ক্যামেরা দেখে লুকোলেন অনন্যা, মুখ চেপে হেসে ফেললেন সুহানা, পাপারাৎজির সঙ্গে দুই নায়িকার মজার মুহূর্ত, দেখুন
Ananya Panday and Suhana Khan (Photo Credits: Instagram)

তারকাদের পিছু করতে করতে পারলে যমের দক্ষিণ দুয়ারেও পৌঁছে যাবে পাপারাৎজি (Paparazzi)। রণে বনে জলে জঙ্গলে বলি তারকারা যেখানেই যাক না কেন ক্যামেরা হাতে মুম্বইয়ের আলোকচিত্রীরা পৌঁছে যাবেন সেখানে। শনিবার সন্ধ্যায় অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday) এবং সুহানা খানকে (Suhana Khan) একসঙ্গে ক্যামেরাবন্দি করেছে পাপারাৎজি তাও আবার বেশ অনেকটা দূর থেকে। শুরুতে ক্যামেরা দেখতে পাননি দুই অভিনেত্রীই। একটি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে তাঁদের। নিজেদের মত কথাবার্তা বলছিলেন তাঁরা। হঠাই দূরে পাপারাৎজির ক্যামেরা দেখতে পান অনন্যা। আর তৎক্ষণাৎ আড়াল হয়ে যান তিনি। শাহরুখ তনয়া প্রথমে বুঝতে পারেনি কি হল ব্যাপারটা। পাশ থেকে তাঁকে কেউ পাপারাৎজির উপস্থিতির কথা জানান। আর তা শোনা মাত্রই মুখে হাত দিয়ে হেসে ওঠেন সুহানা।

পাপারাৎজি-কে দেখে অনন্যা-সুহানার মজার প্রতিক্রিয়াঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).