Friendship Day 2024: আরও এক বছর বাড়ল বন্ধুত্বের বয়স, অনন্যা-সুহানার ফ্রেন্ডশিপ ডে উদযাপন

বান্দ্রার এক ক্যাফেতে নিজেদের দীর্ঘ বছরের বন্ধুত্বের বয়স আরও এক বছর বেড়ে খাওয়ার খুশি উদযাপন করতে গিয়েছিলেন দুই অভিনেত্রী।

Friendship Day 2024: আরও এক বছর বাড়ল বন্ধুত্বের বয়স, অনন্যা-সুহানার ফ্রেন্ডশিপ ডে উদযাপন
Ananya Panday and Suhana Khan (Photo Credits: Instagram)

আড়ি-ভাব, খুনসুটি, দুষ্টু-মিষ্টি সম্পর্কের নামই তো বন্ধুত্ব। স্বার্থহীন সেই নিখাদ সম্পর্ককে উদযাপন করতে প্রতিবছর ৩০ জুলাই পালন করা হয় আন্তর্জাতিক বন্ধু দিবস বা ফ্রেন্ডশিপ ডে (Friendship Day 2024)। তবে ভারতে এই দিনটি পালিত হয় অগাস্ট মাসের প্রথম রবিবার। আজ, রবিবার ৪ অগাস্ট ফ্রেন্ডশিপ ডে উদযাপন করতে গেলেন দুই বলি সুন্দরী। অনন্যা পাণ্ডে (Ananya Panday) এবং সুহানা খান (Suhana Khan)। সেই ছোটবেলা থেকে অনন্যা এবং সুহানার বন্ধুত্ব। আজও তা অটুট। বান্দ্রার এক ক্যাফেতে নিজেদের দীর্ঘ বছরের বন্ধুত্বের বয়স আরও এক বছর বেড়ে খাওয়ার খুশি উদযাপন করতে গিয়েছিলেন দুই অভিনেত্রী। ক্যাফে থেকে বেরনোর সময়ে ক্যামেরাবন্দি হন তাঁরা।

আরও পড়ুনঃ মার্কিন মুলুকে চোখের চিকিৎসার ফাঁকে ছেলে আব্রামকে নিয়ে রেস্তোরাঁয় নৈশভোজে শাহরুখ খান, ধরা পড়লেন ভক্তের ক্যামেরায়

দেখুন...

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 04, 2024 07:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).