Gangubai Kathiawadi Release Date: পিছিয়ে গেল আলিয়া ভাট অভিনীত ‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ র মুক্তির তারিখ, কবে জানেন?
২০২২-এর ৬ জানুয়ারির পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আলিয়া ভাট অভিনীত পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবি “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি”।
- Read in
- বাংলা
২০২২-এর ৬ জানুয়ারির পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আলিয়া ভাট অভিনীত পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবি “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি”। আগামী ২০২২ সাল আলিয়া ভাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর পর দুটি বিগ বাজেটের ছবি রিলিজ করছে। দুই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আলিয়াভাট। এক নম্বরে সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি”, অন্যটি এস এস রাজামৌলি-র “RRR” l আগে ঠিক ছিল, “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি” মুক্তি পাবে আগামী ৬ জানুয়ারি ও ৭ জানুয়ারি “RRR”। দুটি ছবিই আলিয়ার অভিনয় জীবনের তুরুপের তাস। পর পর মুক্তি পেলে দুই ছবির বাণিজ্যিক প্রসারে বিঘ্ন ঘটতে পারে। তাই রীতিমতো আলাপ আলোচনার পরে মুক্তির সময়সীমা বদলানো হল। এরপর সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় “গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি”- র মুক্তির তারিখ পিছিয়ে হল ১৮ ফেব্রুযারি ২০২২।
দেখুন টুইট
NEW RELEASE DATE OF 'GANGUBAI KATHIAWADI': 18 FEB 2022... #SanjayLeelaBhansali's #GangubaiKathiawadi - starring #AliaBhatt and #AjayDevgn - to release on 18 Feb 2022... Produced by Sanjay Leela Bhansali and Jayantilal Gada. pic.twitter.com/mJrrzDVDP4
— taran adarsh (@taran_adarsh) November 15, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 15, 2021 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

