Akshay Kumar: ১৮০ দিনের উপবাস ভাঙলেন শ্রী হংসরত্ন, প্রথম ভোগ খেলেন অক্ষয় কুমারের হাতে, পরম সৌভাগ্য অভিনেতার
টানা তিন মাস উপবাসের পর রবিবার, ৩১ মার্চ প্রথম খাবার মুখে তুললেন হংসরত্ন। আর তাঁর মুখে উপবাস ভঙ্গের পর প্রথম ভোগ অর্পণ করার সম্মান পেয়েছিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার
১৮০ দিন পর উপবাস ভঙ্গ করলেন জৈন সম্প্রদায়ের এক অতি সম্মানিত সন্ন্যাসী শ্রী হংসরত্ন সুরীশ্বরজী (Shri Hansratna Surishwarji)। টানা তিন মাস উপবাসের পর রবিবার, ৩১ মার্চ প্রথম খাবার মুখে তুললেন হংসরত্ন। আর তাঁর মুখে উপবাস ভঙ্গের পর প্রথম ভোগ অর্পণ করার সম্মান পেয়েছিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। মুম্বইয়ের ন্যাশনাল স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়ায় (National Sports Club of India) আয়োজিত হয়েছিল হংসরত্নের উপবাস ভঙ্গের অনুষ্ঠান। এই ১৮০ দিন হংসরত্ন কেবলই জল খেয়ে ছিলেন। জৈন শাস্ত্র অনুসারে, ভগবান মহাবীর অহিংসার পথে শান্তি প্রচারের জন্য দুবার ১৮০ দিনের জন্য উপবাস করেছিলেন। হংসরত্ন স্বামী জৈন ইতিহাসের ১২ জনের মধ্যে একজন হবেন যারা ১৮০ দিন ধরে উপবাস করেছিলেন।
দেখুন...
Akshay Kumar Honored to Present Offering at Ceremony for Renowned Jain Monk's 180-Day Fast
Actor Akshay Kumar participated in a significant ceremony where he had the privilege of presenting an offering to Shri Hansratna Surishwarji, a revered Jain Monk who concluded his 180-day… pic.twitter.com/AJ2kdxtTbk
— Dalimss News (@Dalimss_News) April 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 01, 2024 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

