Auron Mein Kahan Dum Tha: ফিরছে অজয়-তাবু জুটি, দেশের প্রথম দলিত ক্রিকেটারের বায়োপিক 'অউরও মে কাহা দম থা' টিজার প্রকাশ্যে
দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর বায়োপিকে অভিনয় করতে চলেছেন অজয় দেবগণ। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন তাবু। শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবি টিজার।
আরও একবার ফিরছে অজয়-তাবু জুটি। নব্বই দশকে বিজয়পথ, হাকিকাত, তক্ষকের মত ছবিগুলোতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন এই জুটি। যদিও পরবর্তীকালে দৃশ্যম, গোলমালে অজয় এবং তাবু একসঙ্গে পর্দা ভাগ করে নিলেও সেভাবে জুটি বাঁধতে দেখা যায়নি। পরিচালক নীরিজ পাণ্ডের আসন্ন স্পোর্টস ড্রামা দুই দশকের সেই খামতি মেটাল। দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর বায়োপিকে অভিনয় করতে চলেছেন অজয় দেবগণ। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন তাবু। শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবি টিজার। ৩৭ সেকেন্ডের টিজারে মিলেছে অজয় এবং তাবু টানটান প্রেমের রসায়ন। আগামী ৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলছে অউরও মে কাহা দম থা (Auron Mein Kahan Dum Tha)।
দেখুন ছবির টিজার...
Dushman the hum hi apne.... #AuronMeinKahanDumTha #AMKDT Teaser out now.
In cinemas 5th July, 2024.@neerajpofficial #Tabu @jimmysheirgill @saieemmanjrekar @shantanum07 @mmkeeravaani @manojmuntashir @ShitalBhatiaFFW @NarendraHirawat @KumarMangat @nh_studioz @FFW_Official… pic.twitter.com/xVx4M0Py0Q
— Ajay Devgn (@ajaydevgn) May 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2024 03:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

