Shehnaaz Gill Resumes Work: সিদ্ধার্থের মৃত্যুর মাস খানেক পরে ক্যামেরার সামনে শেহনাজ গিল, (দেখুন ভিডিও)
ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিলেন গায়িকা অভিনেত্রী শেহনাজ গিল৷ সিদ্ধার্থের প্রয়াণের পরে এক মাস কেটে গেছে৷ ফের ধীরে ধীরে কাজের জগতে ফিরছেন শেহনাজ (Shehnaaz Gill Resumes Work)৷
- Read in
- বাংলা
ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিলেন গায়িকা অভিনেত্রী শেহনাজ গিল৷ সিদ্ধার্থের প্রয়াণের পরে এক মাস কেটে গেছে৷ ফের ধীরে ধীরে কাজের জগতে ফিরছেন শেহনাজ (Shehnaaz Gill Resumes Work)৷ দিলজিৎ দসাঞ্জ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁর সঙ্গেই রয়েছেন সোনম বাজওয়া ও শেহনাজ গিল৷ এই তিনজনের আসন্ন মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবী সিনেমা “হঁসলা রাখ”-এর পোমোশনাল ভিডিও শ্যুট হয়েছে৷ এই উপলক্ষেই অনেকদিন পর ক্যামেরার সামনে শেহনাজ গিল৷ ভিডিও পোস্ট হতে না হতেই শেহনাজকে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা৷ এবং বার বার তাঁকে শক্ত থাকতে অনুরোধ জানিয়েছেন৷
দেখুন ভিডিও
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 08, 2021 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

