Himansh Kohli: হঠাৎ অসুস্থ হিমাংশ কোহলি, চোখ মুখ বসে গিয়েছে, হাসপাতালের বিছানা থেকে কাতর আর্জি

নিজের শরীরের অযত্ন সাংঘাতিক কোন পরিণতি ডেকে আনতে পারে তার জন্যে ভক্তদের বারবার সাবধান করলেন অভিনেতা। শরীর এবং মনের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কথাও মনে করালেন তিনি।

Himansh Kohli: হঠাৎ অসুস্থ হিমাংশ কোহলি, চোখ মুখ বসে গিয়েছে, হাসপাতালের বিছানা থেকে কাতর আর্জি
Himansh Kohli Hospitalised (Photo Credits: Instagram)

অসুস্থ অভিনেতা হিমাংশ কোহলি (Himansh Kohli)। ভর্তি হাসপাতালে। গত ১৫ দিন ধরে 'অপ্রত্যাশিত' অসুস্থতার মোকাবিলা করছেন। হাসপাতালের বিছানায় বসে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন ইয়ারিয়া (Yaariyan) অভিনেতা। হিমাংশের শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে হাসপাতালের পোশাক। হাতে স্যালাইনের চ্যানেল করা। চোখ মুখ যে বসে গিয়েছে তা স্পষ্ট। বললেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। নিজের শরীরের অযত্ন সাংঘাতিক কোন পরিণতি ডেকে আনতে পারে তার জন্যে ভক্তদের বারবার সাবধান করলেন অভিনেতা। শরীর এবং মনের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কথাও মনে করালেন তিনি। ভক্তদের কাছে আর্জি জানালেন, তাঁরাও যেন নিজেদের শরীরকে সর্বাগ্রে গুরুতে দেয়। সেই সঙ্গে পরিবার, কাছের মানুষ, চিকিৎসক সকলকে ধন্যবাদ জানালেন এই কঠিন সময়ে তাঁর মনে সাহস দেওয়া এবং তাঁর পাশে থাকার জন্যে। তবে তাঁর কী হয়েছে সেই নিয়ে মুখ খোলেননি হিমাংশ।

অসুস্থ হিমাংশঃ

 

View this post on Instagram

 

A post shared by Hemansh Kohli (@kohlihimansh)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 7910 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).