Aaradhya Bachchan and AbRam Khan: স্কুলের অনুষ্ঠানে ঐশ্বর্য কন্যার সঙ্গে নাটকের মঞ্চে শাহরুখ পুত্র, দর্শক আসনে চাঁদের হাট
এদিকে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দর্শক আসনে পাশাপাশি বসে মেয়ের নাটক দেখলেন ঐশ্বর্য এবং অভিষেক। দর্শক আসনে দেখা গিয়েছে শাহরুখ, গৌরী এবং মেয়ে সুহানাও।
সদ্য ধিরুবাই আম্বানি স্কুলের বার্ষিক দিবস উদযাপনে পৌঁছে গিয়েছিলেন বলিউডের বহু তারকারাই। বহু নামজাদা তারকার সন্তানেরা পড়ে ওই স্কুলেই। শাহরুখ খান (Shah Rukh Khan), সইফ আলি খান (Saif Ali Khan), কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), অভিষেক বচ্চন (Abhishek Bachcahn), শাহিদ কাপুর (Shahid Kapoor), করণ জোহারকে দেখা গিয়েছিল স্কুলের বার্ষিক দিবস উদযাপনের অনুষ্ঠানে। একসঙ্গে নাটক মঞ্চস্ত করতে দেখা গেল আরাধ্যা (Aaradhya Bachchan) এবং আব্রাম খানকে (AbRam Khan)। স্কুলের অনুষ্ঠানে ঐশ্বর্য কন্যা এবং শাহরুখ পুত্রের নাটকের দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডয়ায়। এদিকে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দর্শক আসনে পাশাপাশি বসে মেয়ের নাটক দেখলেন ঐশ্বর্য এবং অভিষেক। পাশে ছিলেন অমিতাভ বচ্চনও। দূর থেকে আরাধ্যাকে ক্যামেরাবন্দি করলেন মা। দর্শক আসনে দেখা গিয়েছে শাহরুখ, গৌরী এবং মেয়ে সুহানাও।
স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আরাধ্যা এবং আব্রাম...
Aaradhya and Abram singing together at their school annual function ♥️
##aaradhyabachchsn #AbRamKhan #AishwaryaRai #ShahRukhKhan pic.twitter.com/vBYZx6eMTH
— AISHWARYA RAI 💙 (@my_aishwarya) December 19, 2024
দর্শক আসনে তারকা পরিবার...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 22, 2024 07:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

