Akshay Kumar: হিন্দি ছবিতে তিন দশক পার, এবার তেলেগু ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমারের হাতেখড়ি
তেলেগু ছবিতে নিজের হাতেখড়ি করতে চলেছেন অক্ষয়। পরিচালক মুকেশ কুমার সিংয়ের আসন্ন ছবি 'কান্নাপ্পা'য় অভিনয় করবেন বলিউড তারকা।
ইদে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar), টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ (Bade Miyan Chote Miyan)। বিশ্বজুড়ে ছবির ব্যবসা ১০০ কোটির ঘর ছুঁইছুঁই। আলি আব্বাস জাফর পরিচালিত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর হাত ধরে বহু ছবির পর প্রেক্ষাগৃহে লাভের মুখ দেখলেন খিলাড়ি। এবার তেলেগু ছবিতে নিজের হাতেখড়ি করতে চলেছেন অক্ষয়। পরিচালক মুকেশ কুমার সিংয়ের আসন্ন ছবি 'কান্নাপ্পা'য় (Kannappa) অভিনয় করবেন বলিউড তারকা। ইতিমধ্যেই ছবির নির্মাতাদের সঙ্গে কথাবার্তা সেরে ফেলেছেন তিনি। কান্নাপ্পা নির্মাতাদের তরফে একটি ভিডিয়ো সেয়ার করে জানানো হয়েছে, 'অক্ষয় কুমারকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বাগত জানাতে পেরে কান্নাপ্পার যাত্রা আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। কান্নাপ্পার সঙ্গে তেলুগু সিনেমায় তাঁর আত্মপ্রকাশ হতে চলেছে।
দেখুন...
We're thrilled to have Bollywood superstar Akshay Kumar onboard for "#𝐊𝐚𝐧𝐧𝐚𝐩𝐩𝐚🏹," Vishnu Manchu's magnum opus. With Akshay Kumar joining us, our production promises to reach unprecedented heights of grandeur and excitement. Stay tuned for an unforgettable cinematic… pic.twitter.com/99EiCJ9mSt
— Kannappa The Movie (@kannappamovie) April 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 16, 2024 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

