Bipasha Basu-Karan Singh Grover: বিপাশার স্বামী করণকে ফের দেখা যাবে প্রাক্তন স্ত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে?
করণ সিং গ্রোভার (Karan Singh Grover) এবং জেনিফার উইঙ্গেট (Jennifer Winget) একসঙ্গে করণ জোহরের শোয়ে আসছেন? এমন গুঞ্জন শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, অ্যামাজ়ন প্রাইমের নয়া রিয়্যালিটি শো দ্য ট্রেইটরে এবার করণ সিং গ্রোভার এবং তাঁর প্রাক্তন স্ত্রী জেনিফার উইঙ্গেট হাজির হতে পারেন একসঙ্গে। তবে অফিসিয়ালি এ বিষয়ে কিছু জানানো হয়নি। এবিপি নিউজ়ের খবর অনুযায়ী, অ্যামাজ়নের আপকামিং রিয়্যালিটি শোয়ে জেনিফার এবং করণকে একসঙ্গে দেখা যেতে পারে। যার পরিচালনায় থাকছেন করণ জোহর। কফি উইথ করণের মত এই শো 'হ্যাপেনিং' হবে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত ২০১৪ সালে বিচ্ছেদ হয়ে যায় করণ সিং গ্রোভার এবং জেনিফার উইঙ্গেটের। তারপর করণ বিয়ে করেন বিপাশা বসুকে (Bipasha Basu)। বিয়ের বেশ কয়েক বছর পর বিপাশা এবং করণের কোল আলো করে আসে ছোট্ট দেবী।
দেখুন করণ সিং গ্রোভার এবং জেনিফার উইঙ্গেটকে নিয়ে কী জানানো হল...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 27, 2025 07:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

