Ranveer Allahbadia: বড় স্বস্তি রণবীরের, পাসপোর্ট ফেরতের সুপ্রিম নির্দেশ, বিদেশ যাত্রায় রইল না বাধা

বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ কর্তৃক প্রদত্ত এই রায় অসম এবং মহারাষ্ট্র সরকারকে জানানো হয়েছে। সেই সঙ্গে এও বলা হয়েছে, ইন্ডিয়াস গট লেটেন্টে সংক্রান্ত মামলায় রণবীরের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ হয়েছে।

Ranveer Allahbadia: বড় স্বস্তি রণবীরের, পাসপোর্ট ফেরতের সুপ্রিম নির্দেশ, বিদেশ যাত্রায় রইল না বাধা
Ranveer Allahbadia (Photo Credit: Instagram)

দীর্ঘ আইটিলতার পর অবশেষ স্বস্তি পেলান রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। সোমবার, ২৮ এপ্রিল সুপ্রিম কোর্ট ইউটিউবারকে তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কৌতুক শিল্পী সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্টে'এ (India's Got Latent) এসে বাবা-মায়ের যৌন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি ফাঁপরে পড়েছিলেন রণবীর। সুপ্রিম কোর্ট তাঁর পাসপোর্ট জব্দ করে এবং ইউটিউবারের দেশ থেকে অন্যত্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল। সাইবার পুলিশের কাছে এতদিন জমা ছিল রণবীরের পাসপোর্ট। তবে শেষমেশ নিজের পাসপোর্ট হাতে পেলেন তিনি। বিদেশ যাত্রায় রইল না আর কোন বাধা। বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ কর্তৃক প্রদত্ত এই রায় অসম এবং মহারাষ্ট্র সরকারকে জানানো হয়েছে। সেই সঙ্গে এও বলা হয়েছে, ইন্ডিয়াস গট লেটেন্টে সংক্রান্ত মামলায় রণবীরের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ হয়েছে।

বড় স্বস্তি রণবীরেরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).