Akshara Singh: প্রাণনাশের হুমকি পেলেন জনপ্রিয় ভোজপুরি তারকা, অভিযোগ পেতেই তৎপরতার সাথে তদন্ত শুরু পুলিশের
সলমন খান, শাহরুখ খানের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh)। জানা যাচ্ছে, গত ১১ নভেম্বর মধ্যরাতে তাঁর কাছে দুটি হুমকি ফোন আসে। যেখানে তাঁকে বলা হয় আগামী ২ দিনের মধ্যে ৫০ লক্ষ টাকা না দেওয়া হলে তাঁর ভয়ঙ্কর পরিণতি হবে। জানা যাচ্ছে ফোন দুটি ভিন্ন নম্বর থেকে ১২:২০ ও ১২:২১ নাগাদ এসেছিল। এরপরেই অভিনেত্রীর পক্ষ থেকে ১২ নভেম্বর পাটনার দানাপুর পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেতেই তদন্ত শুরু করে পুলিশ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অভিযুক্তের সন্ধান পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে আপাতত ধরার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে অভিনেত্রীর জন্য নিরাপত্তা বাড়াবো হয়েছে বলে জানা গিয়েছে।
#WATCH | Danapur, Bihar: Bhojpuri Actress Akshara Singh receives extortion threat, Danapur Assistant Superintendent Police Bhanu Pratap Singh says, "We received a complaint on behalf of Actress Akshara Singh... A matter of extortion has come to light... The investigation is… pic.twitter.com/0OmrEcUMzS
— ANI (@ANI) November 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 10:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

