Bade Miyan Chhote Miyan: অরিজিতের গলায় পার্টি সং! নাচলেন অক্ষয়, টাইগার

Bade Miyan Chhote Miyan: অরিজিতের গলায় পার্টি সং! নাচলেন অক্ষয়, টাইগার

বলিউডের দুই অ্যাকশন স্টার অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টাইগার শ্রফকে (Tiger Shroff) বড়পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছে তাঁদের ভক্তরা। এই বছরের ইদে মুক্তি পেতে চলেছে বড়ে মিয়া ছোটে মিয়া (Bade Miyan Chhote Miyan)। বুধবার প্রকাশ্যে এল এই ছবি নতুন গান মাস্ত মালাং ঝুম (Mast Malang Jhoom)। যেখানে অক্ষয়, টাইগারের পাশাপাশি দেখা গেল অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)। গানটি গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh), নিকিতা গান্ধী, লিখেছেন ইরশাদ কামিল এবং কম্পোজ করেছেন বিশাল মিশ্র। বড়ে মিয়া ছোটে মিয়ার এই নিয়ে দ্বিতীয় গান মুক্তি পেলেও ট্রেলার এখনও প্রকাশ্যে আসেনি। ছবিতে অক্ষয়, টাইগার ছাড়াও অভিনয় করছেন পথ্বিরাজ সুকুমারনের মতো দক্ষিণী তারকা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 28, 2024 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).