AR Rahman Hospitalised: বুকে অসহ্য ব্যথা, হাসপাতালে ভর্তি এআর রহমান

শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে না এসে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

AR Rahman Hospitalised: বুকে অসহ্য ব্যথা, হাসপাতালে ভর্তি এআর রহমান
AR Rahman (Photo Credit: Instagram)

নয়াদিল্লিঃ বুকে প্রচণ্ড যন্ত্রণা(Chest Pain)। হাসপাতালে(Hospital) ভর্তি করা হল খ্যাতনামা সঙ্গীতকার এআর রহমানকে(AR Rahman)। বর্তমানে চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে(Chennai Apollo Hospital) চিকিৎসাধীন বিখ্যাত সঙ্গীতকার। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, ইতিমধ্যেই ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরে অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। জানা গিয়েছে, সম্প্রতি লন্ডন থেকে ফিরেছিলেন খ্যাতনামা শিল্পী। দেশে ফিরে শনিবার ভোররাত থেকে আচমকা বুকে ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে সোজা তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। ডি-হাইড্রেশনের ফলে এই সমস্যা বলে প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান। শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে না এসে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বুকে অসহ্য ব্যথা, হাসপাতালে ভর্তি এআর রহমান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).