AP Dhillon House Firing: পাঞ্জাবি গায়ক এ পি ঢিলোঁর বাড়ি লক্ষ্য করে চলল গুলি, দায় স্বীকার বিষ্ণোইদের

AP Dhillon House Firing: পাঞ্জাবি গায়ক এ পি ঢিলোঁর বাড়ি লক্ষ্য করে চলল গুলি, দায় স্বীকার বিষ্ণোইদের
Lawrence Bishnoi, AP Dhilon (Photo Credit: File Photo)

এপি ঢিলোঁর কানাডার (Canada) ভ্যাঙ্কুভারের বাড়িতে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে এল। ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক এ পি ঢিলোঁর (AP Dhillon ) বাড়ি লক্ষ্য করে চলে গুলি। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। আজতক নিউজের খবর অনুযায়ী, এ পি ঢিলোঁর বাড়িতে গুলি চালানোর ঘটনায় লরেন্স বিষ্ণোই এবং রোহিত গোদারার দল নিজেদের জড়িয়ে থাকার দাবি করেছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং রোহিত গোদারার দল একযোগে এ পি ঢিলোঁর বাড়িতে গুলি চালায় বলে খবর। প্রসঙ্গত এই প্রথম নয়, কয়েক মাস আগে সলমন খানের (Salman Khan) মুম্বইয়ের (Mumbai) ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় বিষ্ণোই গ্যাং। যদিও ওই ঘটনায় সলমন খান কিংবা তাঁর পরিবারের কেই হতাহত হননি। তবে ওই ঘটনার পর জোরদার তল্লাশি শুরু হয়। যার জেরে গুজরাটে গিয়ে বিষ্ণোই গ্যাংয়ের পরপর ৩ সদস্যকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

এ পি ঢিলোঁর বাড়িতে হহুলি চালানোর দায় স্বীকার করল বিষ্মোই গ্যাং এবং রোহিত গোদারার দল..

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 02, 2024 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).