Ankita Lokhande and Nia Sharma Hot Dance Video: হটনেস নাকি অশ্লীলতা! সামর্থের জন্মদিন পার্টিতে অঙ্কিতা-নিয়ার উষ্ণ নাচে সমালোচনার ঝড়, দেখুন ভিডিও

সামর্থের জন্মদিন অনুষ্ঠানের অন্দরমহলের কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তেমনই এক ভিডিওতে দেখা যাচ্ছে, দুই হট টেলি তারকা অঙ্কিতা এবং নিয়া 'ওয়াখরা সোয়াগ' গানের তালে নেচে হটনেস ছড়াচ্ছেন।

Ankita Lokhande and Nia Sharma Hot Dance Video: হটনেস নাকি অশ্লীলতা! সামর্থের জন্মদিন পার্টিতে অঙ্কিতা-নিয়ার উষ্ণ নাচে সমালোচনার ঝড়, দেখুন ভিডিও
Ankita Lokhande and Nia Sharma Hot Dance Video (Photo Credits: Instagram)

টেলিভিশন তারকা সামর্থ জুরেলের জন্মদিন পার্টিতে (Samarth Jurel Birthday) দেদার উল্লাস। টেলিভিশন তারকাদের ভিড়ে জমজমাট সামর্থের বার্থ ডে পার্টি। ৩০ এপ্রিল ছিল 'লাফটার শেফস ২' তারকার ২৫'তম জন্মদিন। জন্মদিন উদযাপনে জমকালো আয়োজন করেছিলেন সামর্থ। অঙ্কিতা লোখান্ডে, নিয়া শর্মা, এলভিস যাদব, মনীষা রানি, মুনাওয়ার ফারুকি, ভিকি জৈন, ভারতি সিং, হর্ষ-সহ এক ঝাঁক টেলি তারকা উপস্থিত ছিলেন সামর্থকের জন্মদিনের পার্টিতে। নাচ, গান, খাওয়া-দাওয়া সব মিলিয়ে দেদার উল্লাসে রাত কেটেছে তারকাদের। সামর্থের জন্মদিন অনুষ্ঠানের অন্দরমহলের কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তেমনই এক ভিডিওতে দেখা যাচ্ছে, দুই হট টেলি তারকা অঙ্কিতা এবং নিয়া 'ওয়াখরা সোয়াগ' গানের তালে নেচে হটনেস ছড়াচ্ছেন। দুই নায়িকার বোল্ড লুকে কুপোকাত নেটবাসী। তবে নেটিজেনের একাংশ আবার 'অশ্লীল' বলেও মন্তব্য করেছেন।

অঙ্কিতা এবং নিয়ার হটনেসে ক্লিন বোল্ড নেটবাসীঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 02, 2025 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).