Amy Jackson: দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন, ফুটফুটে সন্তানের ছবি শেয়ার করে প্রকাশ করলেন নাম

২০১৯ সালে প্রাক্তন প্রেমিকের সঙ্গে পুত্র আন্দ্রেয়াসের জন্ম দিয়েছিলেন অ্যামি। ২০২১ সালে সেই সম্পর্ক ভাঙে। ২০২২ সালে এডের সঙ্গে আলাপ, তারপর প্রেম, বিয়ে। দম্পতির কোল আলো করে এবার এসেছে সন্তান।

Amy Jackson: দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন, ফুটফুটে সন্তানের ছবি শেয়ার করে প্রকাশ করলেন নাম
Amy Jackson and Ed Westwick Welcome Their First Child (Photo Credits: Instagram)

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী ও মডেল অ্যামি জ্যাকসন (Amy Jackson)। ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। সোমবার রাতে শিশুপুত্র এবং স্ত্রীয়ের সঙ্গে ছবি শেয়ার করে খুশির খবর ভাগ করে নিয়েছেন স্বামী এড ওয়েস্টউইক (Ed Westwick)। সেই সঙ্গে সন্তানের নামও প্রকাশ করেছেন দম্পতি। শিশুপুত্রের নাম রেখেছেন, অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক। ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অ্যামি এবং এড। অভিনেত্রীর বিয়েতে তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিল তাঁর ৫ বছরের ছেলে পুত্র আন্দ্রেয়াস। ২০১৯ সালে প্রাক্তন প্রেমিকের সঙ্গে পুত্র আন্দ্রেয়াসের জন্ম দিয়েছিলেন অ্যামি। ২০২১ সালে সেই সম্পর্ক ভাঙে। ২০২২ সালে ব্রিটিশ অভিনেতা এডের সঙ্গে আলাপ, তারপর প্রেম, বিয়ে। দম্পতির কোল আলো করে এবার এসেছে সন্তান।

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসনঃ

 

View this post on Instagram

 

A post shared by Ed Westwick (@edwestwick)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 25, 2025 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).